Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস সোনাতলায় সাংবাদিক সম্মেলনে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, সাইফুলের প্রতিবাদ সোনাতলায় চাঁদা দাবির অভিযোগে দোকান ভাঙচুর, টাকা লুট ও বাড়িতে হামলার অভিযোগ সোনাতলায় বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ইউনিট পুনর্গঠনে বগুড়া ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা সাংগঠনিক গতি বাড়াতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ সোনাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ত্যাগী ও পরীক্ষিত কর্মী চান- আজিজুর রহমান জাকির সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক সোনাতলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩১ সময় দেখুন

তরিকুল ইসলাম সোনাতলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় একটি ডোবা থেকে আব্দুর রহমান (১৫) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোরটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবার পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল

নিহত আব্দুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

আরও পড়ুনঃ  সোনাতলায় বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বুধবার সকালে লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবার পানিতে কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সোনাতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁর অটোরিকশাটিও পাওয়া যায়নি। অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক

ওসি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং নিখোঁজ অটোরিকশাটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস

সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ

আপডেটের সময়: ০৪:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

তরিকুল ইসলাম সোনাতলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় একটি ডোবা থেকে আব্দুর রহমান (১৫) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোরটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবার পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ত্যাগী ও পরীক্ষিত কর্মী চান- আজিজুর রহমান জাকির

নিহত আব্দুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

আরও পড়ুনঃ  সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক

বুধবার সকালে লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবার পানিতে কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সোনাতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁর অটোরিকশাটিও পাওয়া যায়নি। অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় চাঁদা দাবির অভিযোগে দোকান ভাঙচুর, টাকা লুট ও বাড়িতে হামলার অভিযোগ