Dhaka ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

সোনাতলায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারামারিতে আহত ৩ নারী; থানায় পাল্টাপাল্টি অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৫৪৭ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর গ্রামে পৈতৃক জমি নিয়ে দুই সহোদরের বিরোধ মারামারিতে গড়িয়েছে। ঘটনায় তিন নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুই পক্ষই সোনাতলা থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।

স্থানীয় সূত্র ও থানায় দেওয়া অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রয়েল মিয়া (৫৮) ও তাঁর ভাইয়েরা বিরোধপূর্ণ জমি ঘিরে বেড়া দেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেই বেড়া ভাঙচুর করা হয়। এ সময় বড় ভাই লাল মিয়া (৬৫) ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে মারামারি হয়।

রয়েল মিয়া পক্ষের অভিযোগ
থানায় দেওয়া অভিযোগে রয়েল মিয়া বলেন, খতিয়ান নং-২৫, দাগ নং-৩৬৪৮-এর ১৩.৫ শতক জমি তাঁদের পৈতৃক সম্পত্তি, যাতে সব ভাইয়ের অংশ রয়েছে। প্রায় নয় বছর আগে ১.৭৫ শতক জমি চার লাখ টাকায় লাল মিয়ার কাছ থেকে তিনি ও তাঁর আরও তিন ভাই কিনে রেজিস্ট্রি করে নেন বলে দাবি করেন। তাঁর অভিযোগ, এরপরও লাল মিয়া একক সিদ্ধান্তে পারিবারিক কবরস্থানসহ ০.৫ শতক জমি অন্যত্র ৯০ হাজার টাকায় বিক্রি করে দেন। এই অংশেই তাঁদের মায়ের কবর ছিল বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল

রয়েল মিয়া আরও অভিযোগ করেন, দলিল দেখতে চাইলে লাল মিয়া তা দেখাননি, উল্টো ভয়ভীতি দেখিয়েছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশের উদ্যোগ নিলেও দুই দফা ডাকে লাল মিয়া উপস্থিত হননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তাঁর ভাষ্য, “আমরা আমাদের জমিতে গত শুক্রবার জমি ঘিরে দেই। কিন্তু আমার বড় ভাই লাল মিয়া সঙ্গীদের নিয়ে সেসব ভাঙচুর করেন।” তিনি দাবি করেন, পুরুষেরা বাড়িতে না থাকায় তাঁর স্ত্রী ও দুই ভাইয়ের স্ত্রী বাধা দিলে লাল মিয়ার দুই জামাতাসহ আরও অনেকে তাঁদের বেধড়ক মারধর করেন এবং শ্লীলতাহানি করেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

লিখিত অভিযোগে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাল মিয়া, তারাজুল ইসলাম (৪২) ও আতিকুর ইসলাম (৪০) লাঠিসোটা নিয়ে বাড়ির পেছনের পারিবারিক কবরস্থানে ঢুকে হামলা চালান। এতে তিন নারী আহত হন। তাঁরা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পারিবারিক আলোচনার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

লাল মিয়া পক্ষের বক্তব্য,
অভিযোগ অস্বীকার করে লাল মিয়া বলেন, এসব অভিযোগ মিথ্যা। তাঁর দাবি, রয়েল মিয়া ও তাঁর পরিবার জমি দখল করে রাস্তা বন্ধ করে দেন, এতে যাঁরা জমি কিনেছেন তাঁদের সঙ্গে ঝগড়াবিবাদ সৃষ্টি হচ্ছিল। বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গেলে তাঁরা অতর্কিতে আক্রমণ করেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, জামাতাদের সম্মানহানির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

লাল মিয়া সাতজনকে বিবাদী করে থানায় পাল্টা লিখিত অভিযোগ দেন। তাঁর অভিযোগ, তাঁর কোনো ছেলেসন্তান না থাকায় বিবাদীরা দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা করছেন। তাঁদের হুমকিতে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। এর আগে ১৫ অক্টোবর তিনি নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৮৪৯/২৬) করেছিলেন।

সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন, “দুজনেই থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দুই পক্ষের বক্তব্য পরস্পরবিরোধী। তদন্ত ও জমির কাগজপত্র যাচাই ছাড়া প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

সোনাতলায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারামারিতে আহত ৩ নারী; থানায় পাল্টাপাল্টি অভিযোগ

আপডেটের সময়: ০১:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬