Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সোনাতলায় গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩৪০ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের অন্তর্ভুক্ত সোনাতলা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ সোনাতলার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এবং সভাপতি মানিক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি মো. নজরুল ইসলাম (পাতু)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। তিনি সংগঠনের সদস্যদের জন্য একটি স্থায়ী অফিস নির্মাণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন, যাতে শ্রমিকরা একত্রিত হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেন। পাশাপাশি সংগঠনের উন্নয়ন ও শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান এবং সাংগঠনিক সম্পাদক মো. জিয়াবুল ইসলাম জিয়া। বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, শ্রমিক কল্যাণ, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ কার্যক্রম এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

ত্রি-বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে সোনাতলা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং পূর্ণাঙ্গ নির্বাচনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে তিন মাস মেয়াদি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মো. মোন্তেজার রহমানকে আহ্বায়ক, আব্দুল হামিদ খন্দকারকে যুগ্ম আহ্বায়ক এবং মো. মোস্তাক আহমদ লিটনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, আগামী তিন মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করা হবে।

Tag :

পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

সোনাতলায় গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেটের সময়: ০২:৪০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬