Dhaka ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন

সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৌর তাতীদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সোহাগ (৪০) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে একটি সার ব্যবসাপ্রতিষ্ঠানকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কুমিরখাকী বিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি নজরে আসে ভ্রাম্যমাণ আদালতের।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কানুপুর গ্রামের মোজাহার আলীর ছেলে পৌর তাতীদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সোহাগকে কুমিরখাকী বিল এলাকায় অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। পরে তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় অভিযোগ গঠন করা হয়।

অভিযোগটি অভিযুক্তকে পড়ে ও ব্যাখ্যা করে শোনানো হলে তিনি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেন। পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(২) ধারার বিধান অনুযায়ী উপস্থিত সাক্ষীদের সামনে তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে এবং কোনো ধরনের প্ররোচনা ছাড়া অপরাধ স্বীকার করায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, একই দিনে উপজেলার বালুয়াহাট এলাকায় মেসার্স সাজু ট্রেডার্সকে উচ্চমূল্যে সার বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষকদের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিষয়টি যাচাই করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক এবং উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনসহ মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন, মাদকসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

Tag :

সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৪:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬