Dhaka ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড পার্বতীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের প্রচারণা সাঘাটায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২ অতিরিক্ত উন্নয়ন নয়, ২০ বছরের বঞ্চনার অবসান চাই— বগুড়া চেম্বারের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১ বগুড়ার প্রবীণ সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭, আহত অন্তত ১৫ সোনাতলায় জুলাই-গণ অভ্যর্থনা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

মা কল্যাণ ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি উপলক্ষে সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, সোনাতলা (বগুড়া): মা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকনগর ইউনিয়নের মহেশপাড়া চারমাথা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান বি এম সোহেল রানা সোহাগ। তিনি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  অতিরিক্ত উন্নয়ন নয়, ২০ বছরের বঞ্চনার অবসান চাই— বগুড়া চেম্বারের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

এ সময় উপস্থিত ছিলেন তেকানী চুকনগর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হুকুম আলী মাস্টার, সোনাতলা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবনেতা বিএম মিলন আহমেদ, তেকানী চুকনগর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান (মোস্তা), শহিদুজ্জামান জনি, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।

প্রধান অতিথির বক্তব্যে বি এম সোহেল রানা সোহাগ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দেশের ৬৪টি জেলাতেই ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। সবাই অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যা করলে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  বগুড়ার প্রবীণ সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে মহেশপাড়া চারমাথা এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপস্থিতদের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব তুলে ধরে পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড

মা কল্যাণ ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি উপলক্ষে সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেটের সময়: ০২:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬