Dhaka ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড পার্বতীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের প্রচারণা সাঘাটায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২ অতিরিক্ত উন্নয়ন নয়, ২০ বছরের বঞ্চনার অবসান চাই— বগুড়া চেম্বারের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১ বগুড়ার প্রবীণ সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭, আহত অন্তত ১৫ সোনাতলায় জুলাই-গণ অভ্যর্থনা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

এস এম দৌলত (বগুড়া): বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতি ও মিনি ঠিকাদার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে বগুড়ার সেফওয়ে মোটেল অ্যান্ড হোটেলে এক যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজশাহী, রংপুর ও বগুড়া জোনের বিভিন্ন পর্যায়ের ঠিকাদার এবং দুই সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন আলহাজ মো. সেকেন্দার আলী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রবিউল করিম ও মো. ওয়াহেদুজ্জামান খান (লোটন)। সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক মো. মাসুদুর রহমান এবং মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ শাহবাজ আলী, সিনিয়র সহ-সভাপতি মো. আতিকুর রহমান, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২

বক্তারা বলেন, ২০১৭ সালের পর থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের টেন্ডার ও কার্যাদেশের দর বৃদ্ধি করা হয়নি। অথচ গত নয় বছরে শ্রমিকের মজুরি, পরিবহন ব্যয়, নির্মাণসামগ্রীর দামসহ সব ধরনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমান দর অনুযায়ী কাজ পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রে লোকসান গুনতে হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মকর্তা ঠিকাদারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, যা পেশাগত পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। ঠিকাদাররা দেশের অন্যতম বৃহৎ করদাতা হওয়া সত্ত্বেও এমন আচরণ কাম্য নয় বলে মন্তব্য করেন তারা।

সভায় নেতৃবৃন্দ বলেন, দর বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একাধিকবার আলোচনা করা হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। অনেক কর্মকর্তা বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন। আবার কেউ কেউ ঠিকাদারদের কম দর (লেস রেটে) টেন্ডারে অংশগ্রহণের বিষয়টিকেও বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করেছেন।

এ অবস্থায় সভায় উপস্থিত ঠিকাদাররা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের টেন্ডার ও কার্যাদেশের শতভাগ দর বৃদ্ধি না হওয়া পর্যন্ত তারা নতুন কোনো টেন্ডারে অংশগ্রহণ করবেন না। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে সরকারের সঙ্গে আলোচনা করে দাবি আদায়ের কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেন তারা।

সভার শেষে ঠিকাদারদের মধ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬