Dhaka ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠনে মতবিনিময় সভা, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি শক্তিশালী ও কার্যকর ব্যবসায়ী সংগঠন গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ, বগুড়া চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আতিকুর রহমান বাদল, চেম্বারের সহ-সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া মূক ও বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান শামীম এবং তাজমা সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক শরিফুজ্জামান বাচ্চু।

বক্তারা বলেন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি শক্তিশালী ব্যবসায়ী সংগঠন সময়ের দাবি। এ লক্ষ্যেই কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তারা সকল ব্যবসায়ীকে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী সৌরভ হাসান শিবলু। সভায় এলাকার ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর

বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠনে মতবিনিময় সভা, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেটের সময়: ১১:০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬