Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাকের টাকা ব্যাংকে জমা না দিয়ে পালালেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা প্রতিশোধে অতীত ফেরে না, দেশ গড়াই হোক আমাদের লক্ষ্য’ — প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় সংবাদপত্রের কালোদিবসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান বিদেশ থেকে ফিরে ড্রাগন ফল চাষে সাফল্য, টেকনাফে বদলে গেল প্রবাসীর জীবন জমি নিয়ে বিরোধে সোনাতলায় সংঘর্ষ, নারীসহ আহত ৫ সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার  প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় সোনাতলা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালন সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক ২ বগুড়ায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পৌরসভা থেকে সিটি করপোরেশন, নতুন অধ্যায়ে বগুড়া

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া অবশেষে সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে। দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর স্থানীয় সরকার বিভাগ বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করেছে।

গেজেটে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী বর্তমান বগুড়া পৌরসভা এবং আশপাশের সম্প্রসারিত এলাকা নিয়ে নতুন বগুড়া সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে নতুন সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ড বিন্যাস নির্ধারণ করা হয়েছে। নতুন এই সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে।

নতুন সীমানায় বগুড়া পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সুত্রাপুর, চকবৃন্দাবন, মালগ্রাম, ঠনঠনিয়া, গাড়ামাড়া, মালতীনগর, লতিফপুর, ফুলদিঘী ও বেতগাড়ীসহ আরও কয়েকটি এলাকা।

আরও পড়ুনঃ  বিদেশ থেকে ফিরে ড্রাগন ফল চাষে সাফল্য, টেকনাফে বদলে গেল প্রবাসীর জীবন

এর আগে সম্প্রসারিত এলাকা নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ করা হয়। পরে সেই মতামত ও প্রশাসনিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  ঠিকাদারের গাফিলতিতে একবছর যাবত ঝুলে থাকা সোনাতলার গুরুত্বপূর্ণ সড়কের কাজ সম্পন্নের দাবিতে মানববন্ধন

স্থানীয়দের আশা, নতুন প্রশাসনিক কাঠামোর মাধ্যমে নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে বগুড়ার সামগ্রিক অর্থনৈতিক ও নগরায়ণ কার্যক্রমেও নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

গাকের টাকা ব্যাংকে জমা না দিয়ে পালালেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

পৌরসভা থেকে সিটি করপোরেশন, নতুন অধ্যায়ে বগুড়া

আপডেটের সময়: ১২:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া অবশেষে সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে। দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর স্থানীয় সরকার বিভাগ বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করেছে।

গেজেটে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী বর্তমান বগুড়া পৌরসভা এবং আশপাশের সম্প্রসারিত এলাকা নিয়ে নতুন বগুড়া সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে নতুন সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ড বিন্যাস নির্ধারণ করা হয়েছে। নতুন এই সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে।

নতুন সীমানায় বগুড়া পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সুত্রাপুর, চকবৃন্দাবন, মালগ্রাম, ঠনঠনিয়া, গাড়ামাড়া, মালতীনগর, লতিফপুর, ফুলদিঘী ও বেতগাড়ীসহ আরও কয়েকটি এলাকা।

আরও পড়ুনঃ  গাকের টাকা ব্যাংকে জমা না দিয়ে পালালেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

এর আগে সম্প্রসারিত এলাকা নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ করা হয়। পরে সেই মতামত ও প্রশাসনিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় সোনাতলা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালন