Dhaka ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন

পার্বতীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের প্রচারণা

মহসিন আলী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও আধুনিক ডিজিটাল লেনদেনে মানুষকে উদ্বুদ্ধ করতে দিনাজপুরের পার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার ভবের বাজারে পূবালী ব্যাংক পিএলসি পার্বতীপুর শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংকের দিনাজপুর জেলা শাখার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন।

পরে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ভবের বাজারের বিভিন্ন সড়কে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। পূবালী ব্যাংক পিএলসি পার্বতীপুর শাখার কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক আহসানুল হক।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংকের দিনাজপুর জেলা শাখার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৬ নম্বর মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ভবের বাজার বণিক সমিতির সভাপতি সারওয়ার হোসেন মিন্টু এবং বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা।

প্রধান অতিথি সাইফুল ইসলাম বলেন, “ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটাতে মাঠপর্যায়ে জনসচেতনতা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যত বেশি নিরাপদ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হবে, দেশের অর্থনৈতিক কার্যক্রম তত বেশি গতিশীল ও স্বচ্ছ হবে।”
তিনি বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

শাখা ব্যবস্থাপক আহসানুল হক বলেন, “ক্যাশলেস লেনদেন আধুনিক ব্যাংকিং ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ঘরে বসেই বিভিন্ন ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ থাকায় গ্রাহকদের সময় যেমন বাঁচে, তেমনি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমে।

মতবিনিময় সভায় ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নিরাপদ আর্থিক লেনদেন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

পার্বতীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের প্রচারণা

আপডেটের সময়: ০৭:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬