Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য

নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরে সাইনবোর্ড, বগুড়ায় তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

সংবাদ আজকাল ডেস্ক: আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুকুরপাড়ে সাইনবোর্ড স্থাপনের অভিযোগে বগুড়ার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন বগুড়ার যুগ্ম জেলা জজ আদালত-২-এর বিচারক শামিমা খাতুন।

মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জজকোর্টের আইনজীবী এম এ ছোবহান।

মামলা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার কোষাশ মৌজার ৫ দশমিক ৯৯ একর আয়তনের ‘বিষলাল’ পুকুর সংস্কারকাজে বাধা এবং পুকুরপাড়ে সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে মনছের আলী সরদারসহ ১০ জন বাদী যৌথভাবে এ মামলা দায়ের করেন। তাদের অভিযোগ, পুকুর সংক্রান্ত মামলায় আদালতের অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় বিবাদিরা বেআইনিভাবে সেখানে সাইনবোর্ড স্থাপন করেন।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

গত সোমবার বাদীপক্ষের আবেদন আমলে নিয়ে আদালত প্রশাসনের ওই তিন কর্মকর্তাকে শোকজ নোটিশ প্রদান করেন। সেরেস্তাদার স্বাক্ষরিত নোটিশে আগামী ২৪ মে সকাল ৯টায় আদালতে স্বশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় একতরফা শুনানি অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়।

মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়, কোষাশ মৌজার জেএল-৮১, সিএস খতিয়ান-৭০, এমআরআর-১৩০ ও আরএস খতিয়ানের ৪৫৫/৯৭০ দাগভুক্ত ৫.৯৯ একর পুকুরটি দীর্ঘদিন ধরে বাদীপক্ষ ভোগদখল করে আসছে। পুকুরসংলগ্ন জমিতে তাদের বসতবাড়িও রয়েছে এবং সেখানে মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন তারা।

পরবর্তীতে সম্পত্তিটি ভুলক্রমে ১/১ খতিয়ানে অন্তর্ভুক্ত হলে জেলা প্রশাসকসহ সাতজনকে বিবাদি করে ২০২০ সালে (মামলা নং-৯৫/২০২০) একটি মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ৯ মে আদালত সরকার পক্ষের সময়ের আবেদন নামঞ্জুর করে বিবাদিদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগে বলা হয়, চলতি বছরের ২৭ এপ্রিল আদালতের আদেশ উপেক্ষা করে পুকুরটিকে সরকারি সম্পত্তি দাবি করে সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়। পরে ২৯ এপ্রিল বাদীপক্ষ পুনরায় আদালতের শরণাপন্ন হয়ে আদালত অবমাননার অভিযোগে নতুন মামলা দায়ের করেন।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার বলেন, কোষাশ মৌজার বিষলাল পুকুরে সরকার পক্ষ থেকে সাইনবোর্ড দেওয়া হয়েছে। আদালত অবমাননার অভিযোগ সম্পর্কে অবগত আছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরে সাইনবোর্ড, বগুড়ায় তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

আপডেটের সময়: ১২:৪৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬