Dhaka ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

দুই কিডনি বিকল ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২২৬ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: দুই কিডনি বিকল হয়ে গুরুতর অসুস্থ সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. নাদিম মাহমুদের উন্নত চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

সংসদ সদস্যের পক্ষ থেকে জানানো হয়েছে, নাদিম মাহমুদকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর চিকিৎসার যাবতীয় ব্যয়ভারও ব্যক্তিগতভাবে বহন করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গত মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাদিম মাহমুদকে দেখতে যান এমপি কাজী রফিকুল ইসলাম। এ সময় তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।চিকিৎসকরা নাদিমের বর্তমান শারীরিক অবস্থা এবং উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি সংসদ সদস্যকে অবহিত করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল

হাসপাতাল পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর হক লিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু, বগুড়া জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মো. দুদাইব হোসেন রিমন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার

স্থানীয় রাজনৈতিক নেতারা জানান, নাদিম মাহমুদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করার ঘোষণায় তাঁর পরিবারে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও এই মানবিক উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তারা সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাদিম মাহমুদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

দুই কিডনি বিকল ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম

আপডেটের সময়: ০৩:১৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: দুই কিডনি বিকল হয়ে গুরুতর অসুস্থ সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. নাদিম মাহমুদের উন্নত চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

সংসদ সদস্যের পক্ষ থেকে জানানো হয়েছে, নাদিম মাহমুদকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর চিকিৎসার যাবতীয় ব্যয়ভারও ব্যক্তিগতভাবে বহন করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার

গত মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাদিম মাহমুদকে দেখতে যান এমপি কাজী রফিকুল ইসলাম। এ সময় তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।চিকিৎসকরা নাদিমের বর্তমান শারীরিক অবস্থা এবং উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি সংসদ সদস্যকে অবহিত করেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ