Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন পর্যন্ত বন্ধ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শনিবার থেকে আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়েছিল, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার নির্দেশনাও দেওয়া হয়।

ওই আদেশের পর অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনে করেছিলেন, আগামীকাল শনিবার বিদ্যালয় খোলা থাকবে। এ নিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

তবে শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, আগামীকাল শনিবার থেকে ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

Tag :

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন পর্যন্ত বন্ধ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেটের সময়: ১০:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬