Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

অন্যায়-অনিয়ম চোখে পড়লেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিন: সারজিস

অন্যায়-অনিয়ম চোখে পড়লে কেউ যদি প্রতিবাদ করতে না পারে, তাহলে যেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, সেজন্য আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

সারজিস আলম বলেন, আপনাদের কাছে জাস্ট একটা ম্যাসেজ, অপরাধীরা যদি আবার পার পেয়ে যায়, তবে আবার ১৬ বছরে যা করেছে সেই কাজগুলো করবে। আপনারা নতুন কোনো অপরাধ দেখলে প্রতিবাদ করবেন আর যদি করতে না পারেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দিন, প্রতিবাদ শুরু করুন।

তিনি বলেন, একটা দেশের সরকার যদি নিজেকে জনগণের সরকার ভাবতো, তাহলে ফ্যাসিস্ট কায়েম করতো না। শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য করেছে। বুঝিয়েছেন, দেশের জনগণের থেকে তার ক্ষমতা বড়। সেই জায়গায় ২৪ এর অভ্যুত্থান হয়েছে। স্বৈরাচার সরকার হটানো ছাত্র আন্দোলনে আমাদের ভাইদের কারও হাত নেই, কারও পা নেই, কারও চোখ নেই, কেউ পৃথিবীর আলো দেখবে না, আর কোনোদিন হাঁটতে পারবে না। শহীদের সংখ্যা দুই হাজারের মত। আহত হয়েছেন ৪০ হাজারেরও বেশি।

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল আনাম মো আফতাবুর রহমান হেলালীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, সহ সমন্বয়ক খোরশেদ মাহমুদ, আতিকুজ্জামান আতিকসহ জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

অন্যায়-অনিয়ম চোখে পড়লেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিন: সারজিস

আপডেটের সময়: ১০:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪