Dhaka ১২:০০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা: ইসি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১৫৩ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক।

তিনি জানান, বৈঠকে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাশুদ, আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমেদ এবং আবুল ফজল মো. সানাউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন আইনের সংশোধনী প্রস্তাব পর্যালোচনা করা হয়। নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় আইনি কাঠামো চূড়ান্ত করার কাজ করছে।

ইসি সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এদিকে, আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

Tag :

ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা: ইসি

আপডেটের সময়: ০৯:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬