Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় স্মরণিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বংস সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলের টিনশেড ঘর থেকে ৬ সিলিং ফ্যান চুরি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩ সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান মধ্যনগরে অনুমতি ছাড়াই দুই ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নিজের ছবি ব্যবহার না করার অনুরোধ এমপি কাজী রফিকুল ইসলামের

সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলের টিনশেড ঘর থেকে ৬ সিলিং ফ্যান চুরি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় একটি কিন্ডারগার্টেন স্কুলের টিনশেড ঘর থেকে ছয়টি সিলিং ফ্যান চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুরি হওয়া ফ্যান উদ্ধার এবং জড়িতদের শনাক্তে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

চুরির ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলে। স্কুল কর্তৃপক্ষের দাবি, গত ২৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত গভীর রাতে কোনো এক সময় চোরেরা স্কুলের টিনশেড ঘরে প্রবেশ করে সেখানে থাকা ছয়টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৬সেপ্টেম্বর শনিবার  সকালে স্কুলের কর্মচারীরা এসে টিনশেড ঘরের ফ্যানগুলো দেখতে না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক বিষয়টি জানতে পেরে সোনাতলা থানা পুলিশকে অবহিত করেন।

স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক বলেন, “সকালে কর্মচারীরা এসে দেখতে পান টিনশেড ঘরে থাকা ছয়টি ফ্যান নেই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এর আগেও আমাদের স্কুল থেকে ফ্যান চুরির ঘটনা ঘটেছে। আমরা চাই, তদন্তের মাধ্যমে চুরি হওয়া ফ্যানগুলো উদ্ধার করা হোক এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি

তিনি আরও বলেন, “চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে সহযোগিতার জন্য স্কুলের পক্ষ থেকে মাইকিং করা হবে। কেউ নির্ভরযোগ্য তথ্য দিয়ে চোর শনাক্ত ও গ্রেপ্তারে সহযোগিতা করলে তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “স্কুল কর্তৃপক্ষ আমাকে বিষয়টি জানিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা

এদিকে চুরির ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে তথ্য চেয়ে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, চুরি হওয়া ফ্যান বা চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য জানা থাকলে তা পুলিশ বা স্কুল কর্তৃপক্ষকে জানাতে।

স্কুল কর্তৃপক্ষের প্রত্যাশা, পুলিশ তদন্তের মাধ্যমে দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করবে, চুরি যাওয়া ফ্যানগুলো উদ্ধার করবে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় স্মরণিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বংস

সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলের টিনশেড ঘর থেকে ৬ সিলিং ফ্যান চুরি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা

আপডেটের সময়: ০২:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় একটি কিন্ডারগার্টেন স্কুলের টিনশেড ঘর থেকে ছয়টি সিলিং ফ্যান চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুরি হওয়া ফ্যান উদ্ধার এবং জড়িতদের শনাক্তে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

চুরির ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলে। স্কুল কর্তৃপক্ষের দাবি, গত ২৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত গভীর রাতে কোনো এক সময় চোরেরা স্কুলের টিনশেড ঘরে প্রবেশ করে সেখানে থাকা ছয়টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  সোনাতলায় স্মরণিকা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি মিষ্টি ধ্বংস

স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৬সেপ্টেম্বর শনিবার  সকালে স্কুলের কর্মচারীরা এসে টিনশেড ঘরের ফ্যানগুলো দেখতে না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক বিষয়টি জানতে পেরে সোনাতলা থানা পুলিশকে অবহিত করেন।

স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক বলেন, “সকালে কর্মচারীরা এসে দেখতে পান টিনশেড ঘরে থাকা ছয়টি ফ্যান নেই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এর আগেও আমাদের স্কুল থেকে ফ্যান চুরির ঘটনা ঘটেছে। আমরা চাই, তদন্তের মাধ্যমে চুরি হওয়া ফ্যানগুলো উদ্ধার করা হোক এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নিজের ছবি ব্যবহার না করার অনুরোধ এমপি কাজী রফিকুল ইসলামের