Dhaka ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

সংবাদ আজকাল নিউজ: ৩০০ টাকা চুরির সন্দেহকে কেন্দ্র করে বগুড়ার সোনাতলায় এক রাজমিস্ত্রিকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে শাকিল (২৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার জোরগাছা ইউনিয়নের দক্ষিণ বয়ড়া গ্রামে নিজ বাড়ির সামনে বাঁশঝাড়ের নিচে এ ঘটনা ঘটে। পরে রাত আনুমানিক ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার

নিহত শাকিল দক্ষিণ বয়ড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলম বেপারীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়দের ভাষ্য ও অভিযোগ সূত্রে জানা যায়, ৩০০ টাকা হারিয়ে যাওয়ার ঘটনায় শাকিলকে চুরির জন্য সন্দেহ করেন একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. ফয়সাল আহমেদ ওরফে ফুলবাবু (২৭) এবং মৃত রাশেদ মিয়ার ছেলে মো. হানিফ মিয়া (১৫)। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

লাঠির আঘাতে শাকিল গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে চরপাড়া পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে পল্লি চিকিৎসক বগুড়ায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়, পরবর্তীতে সিএনজিযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ৩০০ টাকা চুরির বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১

আপডেটের সময়: ০৩:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

সংবাদ আজকাল নিউজ: ৩০০ টাকা চুরির সন্দেহকে কেন্দ্র করে বগুড়ার সোনাতলায় এক রাজমিস্ত্রিকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে শাকিল (২৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার জোরগাছা ইউনিয়নের দক্ষিণ বয়ড়া গ্রামে নিজ বাড়ির সামনে বাঁশঝাড়ের নিচে এ ঘটনা ঘটে। পরে রাত আনুমানিক ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিহত শাকিল দক্ষিণ বয়ড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলম বেপারীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়দের ভাষ্য ও অভিযোগ সূত্রে জানা যায়, ৩০০ টাকা হারিয়ে যাওয়ার ঘটনায় শাকিলকে চুরির জন্য সন্দেহ করেন একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. ফয়সাল আহমেদ ওরফে ফুলবাবু (২৭) এবং মৃত রাশেদ মিয়ার ছেলে মো. হানিফ মিয়া (১৫)। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

লাঠির আঘাতে শাকিল গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে চরপাড়া পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে পল্লি চিকিৎসক বগুড়ায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়, পরবর্তীতে সিএনজিযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল