Dhaka ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন

সোনাতলা সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১২৮ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার সোনাতলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সোনাতলা সদর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ আহ্বায়ক ও সোনাতলা উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মো. আজিজুর রহমান জাকির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. তারাজুল ইসলাম।

আরও পড়ুনঃ  সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসেন পলাশ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মজিদ নান্টু, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম তারা, বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম, মো. মামিরুল ইসলাম ও মো. বিলালা হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

আলোচনা সভায় বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর ভূমিকা তুলে ধরেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের বিভিন্ন দিক স্মরণ করে নেতাকর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ডকে স্মরণ করে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।

এ সময় সোনাতলা সদর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস, জিসাস, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

সোনাতলা সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

আপডেটের সময়: ০১:৪৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬