
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় নাশকতা মামলার আসামি সোনাতলা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আছিরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রানীরপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আছির উপজেলার রানীরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাইক্রোবাসের চালক হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি সোনাতলা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার আসামি আছিরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 








