নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, গভীর রাতে ৪ থেকে ৫ জনের একদল মুখোশধারী ব্যক্তি তার স্বামীর নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার পর তারা ঘরে প্রবেশ করে নজরুল ইসলামের হাত-পা বেঁধে মারধর করে। এ সময় শাহানাজ বেগমকেও হাত-পা ও গলায় বেঁধে নির্যাতন করা হয়। পরে ঘরের চাবি নিয়ে আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা চিনে ফেলায় তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সোনারগাঁ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য উজ্জল নামে একজনকে আটক করা