সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. রাসেদুর রহমান হান্নানকে সভাপতি এবং মো. কামরুল হাসান বাবুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলা যুবদলের অধীন সোনাতলা উপজেলা যুবদলের আংশিক কমিটিতে রাসেদুর রহমান হান্নানকে সভাপতি এবং কামরুল হাসান বাবুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজ্জাদ আহমেদ রবি।