সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সোনাতলা পৌর জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আওতাধীন মাদ্রাসার মোড় আঞ্চলিক অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সন্ধ্যায় সোনাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ আব্দুল শাহিনকে সভাপতি, মোঃ আবুল কালাম আজাদকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ লেবু মোল্লাকে সাধারণ সম্পাদক এবং মোঃ রসুল মিয়াকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া মোঃ আল আমিন বেপারী সাংগঠনিক সম্পাদক, মোঃ মিঠু প্রচার সম্পাদক, শ্রী সুদেব চন্দ্র মহন্ত সড়ক সম্পাদক এবং মোঃ নুরুল ইসলাম শিপন দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ হাই সরকার, মোঃ গোলজার মোল্লা ও মোঃ আমিরুল ইসলাম।
সোনাতলা পৌর জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (মিন্টু) ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি আবির হোসেন মিলন এবং সাধারণ সম্পাদক এম রায়হান মন্ডল।
এ সময় শ্রমিক দলের নেতারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে অটোরিকশা ও ভ্যান শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দও সংগঠনের প্রতি দায়িত্বশীল থেকে শ্রমিকদের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।