নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওলিউর রহমান শিবলু (৫২)। তিনি সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দী গ্রামের মৃত আঃ হান্নানের ছেলে এবং বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সভাপতি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ০৫ নভেম্বর সোনাতলা থানা পুলিশ নিয়মিত মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পুলিশি নিরাপত্তায় (স্কট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।