সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম ‘সংবাদ আজকাল’ ১৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পোর্টালটির নিজস্ব কার্যালয়ে কেক কর্তন, আলোচনা সভা ও ভুড়িভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক।
এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, সংবাদ আজকালের নির্বাহী সম্পাদক এটিএম রেজাউল করিম মানিক, বার্তা সম্পাদক তৌহিদ আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন, সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, বগুড়া বার্তার সম্পাদক ইকবাল কবির লেমন এবং নিউজ টাইম ২৪-এর ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল খন্দকার, প্রেসক্লাবের সদস্য আমিরুল ইসলাম, সাংবাদিক সুজন আহমেদ, রিপন ইসলাম ও জামাল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল গণমাধ্যমের অন্যতম কাজ হলো সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা। ‘সংবাদ আজকাল’ দীর্ঘ ১৬ বছরের পথচলায় এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরেছে। ভবিষ্যতেও পোর্টালটি পেশাদারত্ব, সততা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতার দায়িত্ব পালন করবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে ভুড়িভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।