সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রাজ-১৯৬২) ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র জমা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার, ২৯ জুন, সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথাস্থ হোটেল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লিটন শেখ বাঘার কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনে সভাপতি পদে রায়হান আলী রানু এবং সাধারণ সম্পাদক পদে বেলাল মণ্ডলসহ মোট ১৭টি পদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল কবির, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মেহেদী হাসান লিটন এবং জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক বি. এম. বকুল মোল্লা।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, তফসিল অনুযায়ী পরবর্তী ধাপের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।