সংবাদ আজকাল ডেস্কঃ
ব্র্যাক ফিসারিজ বাংলাদেশ অন্যতম বৃহত্তম সামাজিক উদ্যোগ যা ১৯৭৬ সাল থেকে গ্রামীন অর্থনীতিতে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।
তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার নরসিংদীর নাগরিয়া কান্দির জোছনার আলো ক্যাফেতে অত্যান্ত সুন্দর মনোরম পরিবেশে ব্র্যাক ফিসারিজ মৎস্য চাষীদের কর্মশালা (২০২৬) আয়োজন করে।
অত্যান্ত আনন্দঘন পরিবেশে এ বিশাল কর্মশালা অনুষ্ঠিত হয়| কর্মশালার কর্মসূচীর মধ্যে ছিল শিক্ষা মুলক আলোচনা, বিভিন্ন আনন্দদায়ক খেলাধূলা, সফল মৎস্যচাষীদের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান, উন্নত মধ্যাহৃভোগ, মৎস্যচাষ শিক্ষামূলক র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
এ ব্যতিক্রমী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা মৎস্য অফিসার মনিকা দাস| বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অফিসার রওনক জাহান| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক নরসিংদীর কো-অডিনেটর মোঃ মিজানুর রহমান| বক্তব্য রাখেন ও খেলাধুলা অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন ব্র্যাক ফিসারিজ বাংলাদেশ কুমিল্লার আর এস এম সাইফুল্লাহ।
পুরো অনুষ্ঠানে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন ব্র্যাক ফিসারিজ এর অফিসার (সলস) মোঃ সিকান্দর আলী| এ কর্মশালায় নরসিংদী ও নারায়নগঞ্জের অর্ধশতাধিক মৎস্যচাষী অংশগ্রহণ করেন| এ যেন ছিল মৎস্যচাষীদের এক মিলন মেলা।
কর্মশালায় এসব মৎস্যচাষীগণ অত্যন্ত সুশৃংখল ছিলেন| তারা অত্যন্ত বিনয়ী ও ভদ্রতার পরিচয় দিয়েছেন এ কর্মশালায়।