নিজস্ব প্রতিবেদক: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়ার সোনাতলায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপির অন্তর্গত সোনাতলা সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সোনাতলা সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির।
প্রধান অতিথির বক্তব্যে একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। কোনো অপশক্তি যেন দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করা এবং গণতান্ত্রিক অধিকার চর্চা করা। তাই জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা পরিহার করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দাবি-দাওয়া তুলে ধরতে হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ কে এম আহসানুল হাবিব রাজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মণ্ডল ও আহসান হাবিব (রতন)।
সমাবেশে সভাপতিত্ব করেন সোনাতলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব মোহন, জোড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মুকুল, সোনাতলা উপজেলা যুবদলের অন্যতম সদস্য জিয়াউল হক সাগর আকন্দ, সোনাতলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সবুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তোহাদ্দেত হোসেন বাবুল, শ্রমিক নেতা বিটুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।