মোঃ ফজলুল কবির গামা
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। পান্তা-ইলিশ ভোজন, আনন্দ র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর পরিবেশে পালন করেন স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজন।
অনুষ্ঠানে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান ও সাধারণ সম্পাদক রাজিব হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও সংবাদিক সমাজের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এম সাইফুল মাবুদ।
সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু।
নির্বাহী সদস্য আব্দুল হাই এবং ক্রীড়া সম্পাদক খাইরুল ইসলাম নিরব।
বাংলাদেশ বেতারের আহসানুল কবির, দি বিজনেস স্ট্যান্ডার্ড-এর বসির আহাম্মেদ, যায়যায়দিনের তারেক মাহমুদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই একুশে টেলিভিশন বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করেছে। জাতীয় পর্যায়ের পাশাপাশি স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেও প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রাখছে।
বক্তারা একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে বলেন:
"দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করে এম রায়হান স্থানীয় সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।"
দিনব্যাপী নানা কর্মসূচির সফল সমাপ্তিতে একুশে টেলিভিশন পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামসহ সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।